ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশে এখন পর্যন্ত একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে। ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দৃশ্যমানভাবে এমন কোনো ঘটনা ঘটেনি, যার ভিত্তিতে বলা যায় নির্বাচনী পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হয়েছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দুয়েকজন ব্যক্তি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও বাস্তব পরিস্থিতিতে এখনো নির্বাচনী পরিবেশ অনুকূল রয়েছে।

আসন্ন গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার চায় সব মানুষ দল-মত নির্বিশেষে কেন্দ্রে গিয়ে গণভোটে অংশ নিক এবং ‘হ্যাঁ’ ভোট প্রদান করুক। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সব নাগরিকের অধিকার যেন সুরক্ষিত থাকে, এটাই সরকারের প্রত্যাশা। অতীতের অপশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকেও গুরুত্ব দেন তিনি।

এর আগে মোহাম্মদ শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং হামলার শিকার থানা ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। তিনি বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ এবং ইসলাম এ দেশে তাদের হাত ধরেই বিস্তার লাভ করেছে। কিছু ব্যক্তি নানা অজুহাতে মাজারে হামলা চালালেও বাংলাদেশ মূলত সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে।

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব

আপডেট সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬