তারেক রহমান নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ
- আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ
৫. হাফিজ উদ্দিন আহমেদ
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন
৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আব্দুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আব্দুল মুক্তাদির
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহসানুল হক মিলন
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন
২৪. ফকির মাহবুব আনাম
২৫. শেখ রবিউল আলম
নতুন এই মন্ত্রিসভা আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।



















