ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে

তায়কোয়ানডো জাতীয় আসরে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫–২৬ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলা, বিভিন্ন ক্লাব ও সংস্থার মোট ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতা দর্শক ও অতিথিদের দৃষ্টি কেড়ে নেয়। সিনিয়র বিভাগে পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১টি তাম্র—মোট ৩৫টি পদক জিতে শিরোপা নিশ্চিত করে। এই বিভাগে বিজিবি ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১টি তাম্রসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ হয়। বিকেএসপি ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্র—মোট ১২টি পদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়।

জুনিয়র বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে বিকেএসপি দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ১৬টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ১৭টি পদক লাভ করে। কক্সবাজার জেলা দল ৭টি স্বর্ণ ও ৬টি রৌপ্য—মোট ১৩টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্র-মোট ১২টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ হয়।

তায়কোয়ানডো জাতীয় আসরে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন
তায়কোয়ানডো জাতীয় আসরে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি খেলোয়াড়রা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সব্যসাচী, ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে। প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা, রেফারি, কোচ, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬