ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

ঢাকায় ব্যাংকের শাখা খুলতে চায় রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকায় ‘এসবার’ ব্যাংকের শাখা খুলতে চায় রাশিয়া। এরই মধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। গেল বুধবার এ নিয়ে বাংলাদেশি একটি নিউজপোর্টালের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এসবার ব্যাংক জানায় , রাশিয়ান ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা ।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলেছে, ইতিমধ্যে বাংলাদেশে শাখা স্থাপনের বিষয়ে রাশিয়ার ব্যাংকটির প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। তারা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। সব মিলিয়ে দুই দফা বৈঠক হয়েছে।

ব্যাংকটির নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতলি পোপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন এমন রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবার ব্যাংক ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনাগুলো খুঁজে দেখছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে। গত মাসে অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রির মধ্য দিয়ে ইউরোপের বাজার থেকে ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। বর্তমানে এসবার ব্যাংক এখন নিষেধাজ্ঞা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ব্যাংকের শাখা খুলতে চায় রাশিয়া

আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩