ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’

 ডন  দাউদ ইব্রাহিমকে ধরতে দুবাইয়ে ভারতের বিশেষ টিম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

দাউদ ইব্রাহিম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে লুকিয়ে। তার ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুবাইয়ে পাঁচ সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের তদন্তকারী দলটি দুবাইয়ের স্থানীয় প্রশাসনের সাথে দাউদ ইব্রাহিম ও ডি কোম্পানি সম্পর্কে বলবে। এ ধরনের জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করবে, যারা দুবাই থেকেই ভারত বিরোধী কার্যকলাপে নিয়োজিত রয়েছে।

এনআইএ সদর দফতরের সোর্স অফিসারের মতে, কোন কোন অফিসার দুবাই গিয়েছেন, তাদের নাম প্রকাশ করা যাবে না। তবে এটা নিশ্চিত যে ডি কোম্পানির বিরুদ্ধে নথিভুক্ত মামলার তদন্ত করার পরে, অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ হয়েছে।

এরপর অনেক আসামির বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই মামলায় অনেক আসামিকে গ্রেফতার করা হলেও পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে তদন্তকারী সংস্থা বিদেশি তদন্তকারী সংস্থার সাহায্যও নিতে পারে, যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দাউদ ইব্রাহিম ও অন্যান্য অনেক অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ আইনের (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলা নথিভুক্ত করেছে। তদন্তকারী সংস্থা এনআইএর দল ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। আগামী দিনে এর সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধেও বড় পদক্ষেপ নিতে চলেছে।

এনআইএ সূত্রে জানা গেছে, মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম গত কয়েক বছর ধরে পাকিস্তানে লুকিয়ে ছিল। সেখান থেকে দাউদ ইব্রাহিম ও তার আন্ডারওয়ার্ল্ড কোম্পানি সন্ত্রাসবাদ ও মাদক ব্যবসায় জড়িত এবং ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তাই বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশ জারি করে, এই বিষয়টির তদন্ত এনআইএর কাছে হস্তান্তর করা হয়েছিল।

মুম্বাই হামলা সংক্রান্ত মামলার তদন্তও সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির (সিবিআই) কাছে নথিভুক্ত। এই মামলায় এখন পর্যন্ত মুম্বাই সহ অনেক জায়গা থেকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবৈধভাবে অর্জিত সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 ডন  দাউদ ইব্রাহিমকে ধরতে দুবাইয়ে ভারতের বিশেষ টিম!

আপডেট সময় : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩