ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছুটছে চন্দু, ঝরছে ঘাম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

ছুটছে চন্দু, ঝরছে ঘাম!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সূর্যের প্রখর তাপে পুড়ছে জমি। পরনে এক খন্ড কাপড়। যাকে ‘ল্যাঙট’ বলাই ভাল। পেশিবহুল দেহ থেকে টপ টপ করে ঘাম ঝরছে। মাথার চুল ঘামে সিক্ত। দৌড়চ্ছে চন্দু। দৌড়চ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। বুধবার অভিনেতার নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে এল। কার্তিকের লুক দেখে নেটপাড়া সরগরম।

শোনা যাচ্ছে, এই ছবিটি প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকরের বায়োপিক। ১৯৭২ সালে হাইডেলবার্গে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক্সে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জেতেন মুরলীকান্ত। পাশাপাশি আরও তিনটি বিভাগে তিনি চূড়ান্ত পর্বেও পৌঁছন। ২০১৮ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তার জীবনের আধারেই ছবিটি তৈরি করেছেন পরিচালক কবীর খান।

এটাই কার্তিকের ক্যারিয়ারের প্রথম স্পোর্টস ফিল্ম। এই ছবির জন্য কার্তিক যে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন, তা অভিনেতার লুক দেখেই স্পষ্ট। এর আগে ছবিতে ছোট করে ছাঁটা চুলে অভিনেতার লুক প্রকাশ্যে আসে। কিন্তু মঙ্গলবার তার যে ঝলক মিলেছে তা দেখে আপ্লুত অনুরাগীরা।

সামাজিকমাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়ে কার্তিক লেখেন, ‘‘চ্যাম্পিয়ন আসছে। আমার জীবনের অন্যতম কঠিন ছবিটির প্রথম পোস্টার ভাগ করে নিতে পেরে আমি উত্তেজিত।’’

এর আগে দর্শক কার্তিককে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে দেখেছেন। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং করতে কলকাতায় এসেছিলেন কার্তিক। ‘চন্দু চ্যাম্পিয়ন’ আগামী মাসে মুক্তি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছুটছে চন্দু, ঝরছে ঘাম!

আপডেট সময় : ১২:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪