ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা সংগ্রামের মাঠ পেরিয়ে বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ  সন্ধ্যায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন  করে চারজন প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান  

গাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ছবি: আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

গাম্বিয়া সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গাম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। সেনাপ্রধান তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘সহ-মোতায়েনের’ উদ্যোগকে বাস্তবায়িত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাতৃপ্রতিম গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা করবে।

এটি আগামী দিনের শান্তি রক্ষা কার্যক্রমে সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই শান্তি রক্ষা মিশনের উপযুক্ততা অর্জন ও প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সুপ্রশিক্ষিত এবং দক্ষ গাম্বিয়ান সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে তাঁর সরকারের সর্বাত্মক সহায়তা ও সদিচ্ছার কথা ব্যক্ত করেন। গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষা মিশনে মোতায়েনের লক্ষ্যে বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদানের ওপর জোর দেন। এ ছাড়া তিনি গাম্বিয়ার সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশিক্ষণের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ ও গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হয়।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মধ্য দিয়ে গাম্বিয়া ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩