ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি জানান, ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

মোদি লেখেন, বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তাঁর আন্তরিক প্রার্থনা শুভকামনা রইল। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তাঁর সরকার প্রস্তুত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মূল্যায়ন চিকিৎসাসেবা দেবেন বলে হাসপাতালসূত্রে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীরা মোদির এই শুভকামনাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া প্রার্থনার আয়োজন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫