ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’

কানাডায় পথ দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরও একজন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ ।

দুর্ঘটনায় গুরুতর আহত একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশের পক্ষ থেকে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে। খবর সিবিসি নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কানাডায় পথ দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩