ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

করোনা দুর্যোগে মানবিক সাহায্য অব্যাহত পুলিশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৭৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : করোনা দুর্যোগে প্রায় দু’মাস যাবত বন্ধ রয়েছে গণপরিবহন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো পরিবহন শ্রমিক। সামনে ঈদ। ঠিক সেই সময়ে মানবিক সহায়তার হাত বাড়ালেন গাজীপুর মেট্রোপলিটান পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন। বুধবার সকালে গাজীপুর সদর থানার উদ্যোগে ২৫০ জন কর্মহীন গণপরিবহন শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, থানার সকল অফিসার ও ফোর্সের বেতন-বোনাস থেকে দেয়া অর্থে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য এসব ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়। যার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই ইত্যাদি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :