ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, শাড়ি, থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বলসহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক্স সামগ্রী, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, পাথর, বালু, মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, চশমা, জিরা, চিনি, খাদ্যসামগ্রী, রসুন, সার, কীটনাশক, চকোলেট, গরু ও মহিষসহ বিভিন্ন ধরনের পণ্য।

এ ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান, মাহেন্দ্রা গাড়ি, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রলি, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যানও জব্দ করা হয়েছে।

অভিযানে ৬টি দেশি-বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদ, মাইন, মর্টার শেল, হাতবোমা, ককটেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও বাংলা মদ, বিয়ার, গাঁজা, বিড়ি-সিগারেট, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, বিভিন্ন ধরনের সিরাপ, এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং মদ তৈরির বড়ি ও অন্যান্য ওষুধ।

বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ৫৪৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬