ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারির বিষয়ে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা।

রবিবার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবা উদ্বোধনকালে (ভার্চ্যুয়ালি) একথা বলেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটা করতে গিয়েও প্রচুর ভিড় করছে মানুষ। তাদের মধ্যে আবার অনেকেই মাস্ক পরছেন না। কিছু ক্ষেত্রে নিজেরা পরলেও সঙ্গে থাকা বাচ্চাদের মাস্ক পরাচ্ছেন না।  ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেকের মৃত্যু হচ্ছে। সে কারণেই সবাইকে সতর্ক হতে হবে।

‘ভিড় এড়িয়ে চলতে হবে। ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা যাত্রাপথে মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা। কিন্তু সেটা আমাদের কারোরই কাম্য নয়। তাই নিজেদের সংযত করতে হবে বাড়ি যাওয়া এবং কেনাকাটা থেকে বিরত রাখতে হবে। ’

প্রতিবেশী দেশ ভারতে করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে দীপু মনি বলেন, পাশের দেশ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় আপনাদের আরো বেশি সতর্ক হতে হবে। এসময় যেমন চিকিৎসার সংকট দেখা দেয় তেমনি হাসপাতালেও বেড ও সেবার অপ্রতুলতা তৈরি হয়। তাই নিজেদের সুরক্ষিত রাখতে হবে। ’

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির টেলিমেডিসিন সেবা সংকটকালে জনগণের জন্য অনেকটা কার্যকর এবং সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণের এ সময়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতে এ টেলিমেডিসিন সেবা চালু করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। কমিটির এ উদ্যোগে দেশের ১৫০ জন চিকিৎসক টেলিফোনে মানুষকে চিকিৎসাসেবা দেবেন।

আগামী মঙ্গলবার থেকে ০১৯৫৮৬২৯৭০০ থেকে ০১৯৫৮৬২৯৭৯৯ পর্যন্ত মোট ১০০টি নম্বরে যে কোনো সময় ফোন করে চিকিৎসাসেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক চিকিৎসক ডা. সমীর কুমার সাহা ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, ডাক্তার নুজহাত চৌধুরীসহ বন ও পরিবেশ উপ-কমিটিতে থাকা চিকিৎসকরা।

কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চ্যুয়াল সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা

আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১