ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ইসরায়েলের বিমান হামলা গাজায় ২৬০ শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৬০ শিশু নিহত হবার কথা জানিয়েছে ফিলিস্তিনি

স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২২ হাজার

৬০০টির বেশি আবাসিক ভবন, ১০টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলার কারণে আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা থেকে দুই লাখ

৬৩ হাজার ৯৩৪ জনের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেশ কিছু আবাসিক ভবন, কারখানা,

মসজিদ এবং দোকান-পাট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে।

দুপক্ষের সংঘাতে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান

হামলায় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৯৫০ জন নিহত হয়েছে। শনিবার থেকেই বিমান

হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার রাতে তারা গাজায় ২০০ টার্গেটে হামলা চালিয়েছে।

গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই দুপক্ষের

লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দুই শীর্ষ কর্মকর্তা নিহত

হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে হামাসের সঙ্গে সংঘাতের কারণে বিভিন্ন দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

ইতোমধ্যেই পোল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন এবং

দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলের বিমান হামলা গাজায় ২৬০ শিশু নিহত

আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩