ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে
- আপডেট সময় : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
ইসরায়েলি শহর ও উপসাগরীয় সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
ইরানের সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, এই হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছেন, যদিও ইসরাইল এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়েছে, যার মধ্যে কুয়েত -এর আলী আল-সালেম, সংযুক্ত আরব আমিরাত -এর আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটি রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু তাৎক্ষণিক প্রতিশোধ নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলগত বার্তার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র -এর চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতির মধ্যেও ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে, এই হামলা তারই একটি দৃশ্যমান উদাহরণ। এটি দেখায়, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে ইরান এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
তবে পরিস্থিতি দ্রুত আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাল্টা হামলা ও সংঘাতের বিস্তার পুরো মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর যুদ্ধে ঠেলে দিতে পারে, যেখানে পরাশক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: আল-জাজিরা



















