ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘এপিক ফিউরি’ শুরুর পর প্রশ্ন উঠেছে-ওয়াশিংটনের জন্য এই নতুন যুদ্ধ কতটা ব্যয়বহুল হতে পারে এবং তা কতদিন টেকসই?

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় আনুমানিক ৩.৭ বিলিয়ন (৩৭০ কোটি) ডলার ব্যয় হয়েছে  যুক্তরাষ্ট্রের। যা দৈনিক গড়ে ৮৯১.৪ মিলিয়ন ডলার।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ উভয়ই ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে।

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক এই থিঙ্ক ট্যাঙ্কটি উল্লেখ করেছে, ফলে দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রতিরক্ষা বিভাগের বর্তমান বাজেটের চেয়ে আরও বেশি অর্থের প্রয়োজন হবে। তবে যুক্তরাষ্ট্র যখন কম দামি গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন যুদ্ধের ব্যয় কিছুটা কমে আসবে বলে জানিয়েছে সিএসআইএস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি বিমান অভিযান বা ‌‘এয়ার ক্যাম্পেইন’-এর শুরুর দিকটা বেশি ব্যয়বহুল হয়, কারণ তখন অত্যন্ত অত্যাধুনিক ও দামি মারণাস্ত্রের প্রয়োজন পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এতকিছু পরও বাজেটের বাইরের এই ব্যয় হবে অনেক বিশাল…। এর অর্থ হলো প্রতিরক্ষা বিভাগকে কোনো এক সময়ে অতিরিক্ত তহবিলের সংস্থান করতে হবে। কারণ অভ্যন্তরীণভাবে এই যুদ্ধের খরচ মেটাতে বাজেটে যে পরিমাণ কাটছাঁট করা প্রয়োজন, তা রাজনৈতিক ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ কঠিন হবে।’

সূত্র : আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬