ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আমেরিকা ৩০ লাখ বাঙালিকে হত্যা করতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুতে আমেরিকা সরাসরি যুক্ত ছিল : লেপথমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক

৩০ লাখ বাঙালিকে হত্যা করতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুতে সরাসরি যুক্ত ছিল আমেরিকা। বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সূজন বৃহস্পতিবার রাতে তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে শোকদিবসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

পঞ্চগড় জেলা কৃষক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শহরের শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, ষড়যন্ত্রে বিশ্বাস করে। তারা আগেও ষড়যন্ত্র করেছে, নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় বিনএপি-জামায়াত যেমন ষড়যন্ত্র করেছে, বর্তমানে দেশ যাতে ভালোভাবে চলতে না পারে, সে জন্য এখনো তারা ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্য ছিল গরিব-মেহনতি মানুষের কল্যাণ।

বঙ্গবন্ধু সাধারণ মানুষ এবং আত্মনির্ভরশীলতার কথা বলেছিলেন। আজ তার স্বপ্নে সোনার বাংলা গঠন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, গত ১৪ বছরে পৃথিবীর বুকে বাংলাদেশ অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর মাত্র চার-পাঁচ মাস পর নির্বাচন। আজ মানুষ শান্তিতে আছে, কিন্তু তারা শান্তি পছন্দ না করে ২০১৩-১৪ সালের মতো ভোট না করে জ্বালাও-পোড়াও করেছে।

কৃষক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজার রহমান আজুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমেরিকা ৩০ লাখ বাঙালিকে হত্যা করতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছিল

আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩