ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি

আমার সন্তান যেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৭৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কন্ঠঃ কথাকলি সোমা রায়

আমার ছেলে ইঞ্জিনিয়ার,লোকের ছেলে সুভাষ হোক
পাড়ায় দারুণ মর্যাদা পাই। শহিদের বাপ অন্য লোক।

আমার মেয়ে প্রীতিকণা। আর জি করে কিছুক্ষণ
কাটিয়ে আবার চেম্বারে যায়। প্রীতিলতা অন্যজন।

ক্ষুদিরামের বক্তৃতাতে বলে এলাম সাফ্ সপাট্
বিপ্লবীদের ফাঁসির দড়ি। আমার ছেলে অ্যাস্ট্রোনাট।

ওদের মেয়ে অস্ত্রাগারে কল্পনা থাক চাটগাঁয়ে
আমার মেয়ে রিসার্চ করে টি আই এফ আর মুম্বাই-এ।

ভালো চাকরি, বউমা ভালো, নাতি-পুতির ভবিষ্যৎ
স্বামীজীর পথ পড়াই আমি আদর্শবাদ আদিম গৎ।

ওদের ছেলে বটুকেশ্বর-মাস্টারদার সোনার দেশ
আমার ছেলের দারুণ পে-প্যাক বিহার ক্যাডার আইপিএস।

ওদের বাবা পেতেও পারে মরণোত্তর তামার পাত
আমাদের তো গড়তে হবে ছাতের উপর আরেক ছাত!

ওদের ছেলে রাইটার্সের বিনয়-বাদল-দীনেশ হোক
আমার ছেলেও রাইটার্সে নিপাট নিখুঁত ভদ্রলোক।

ভগৎ সিং ও রাজগুরুদের শেষ ঠিকানা সেল লাহোর
আমার ছেলে দক্ষিণাপন। সাউথ ফেসিং।সেভেন্থ ফ্লোর

সুদিনযাপন গলায় গেঁথে স্মৃতিচারণ। ভুলছি শোক।
প্রতি আমি-র মধ্যে বাঁচে আমার মত অন্য লোক।

কবিতা : আমার সন্তান যেন
কবি : দেবেশ ঠাকুর
আবৃত্তি : কথাকলি সোমা রায়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার সন্তান যেন

আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩