ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

আফগানের রাস্তায় নারীদের বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৩৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নগরী ‘হেরাতে’ বিক্ষোভ করেছেন নারীরা। কর্মস্থলে ফেরা ও সন্তানদের স্কুলে গিয়ে পড়াশোনা করার প্রাপ্য অধিকারের দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। খবর আল-জাজিরার।

বিক্ষোভকারীদের একজন মারিয়াম ইবরাম বলেন, আমরা হতাশা থেকে রাস্তায় নেমেছি। এখনও পর্যন্ত তালেবানের প্রধান নেতৃবৃন্দের পক্ষ থেকে নারীদের কর্মস্থলে ফেরার ব্যাপারে কোনও ঘোষণা আসেনি।

তিনি বলেন, আমি ও কিছু নারী সহকর্মী যখন আমাদের কর্মস্থলে যাচ্ছি। অথচন গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, অফিসে আর না যেতে।

তিনি বলেন, আমরা কয়েকজন হেরাতি নারী তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের কাছে এ ব্যাপারে পরিষ্কার উত্তর জানতে চেয়েছি।

নারীদের কর্মস্থলে ফেরানোর ব্যাপারে তাদের নীতি কী হবে, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে বলেছি। কিন্তু কোনও উপযুক্ত জবাব পাচ্ছি না।

মারিয়াম ইবরাম বলেন, কয়েক সপ্তাহ ধরে তালেবানের শীর্ষ পর্যায়ের যোগাযোগের পর সঠিক জবাব না পেয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিই।

তালেবানের পূর্ববর্তী শাসনামল ১৯৯৬-২০০১, যখন নারী শিক্ষা এবং কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা ছিল, সেই সময়ের কথা উল্লেখ করে তিনি

বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছি যে, ২০ বছর আগের তালেবান ছাড়া আর কেউ ছিল না। কোনও পরিবর্তন হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফগানের রাস্তায় নারীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১