ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

আজ নতুন বাংলাদেশের জন্মদিন:  ড. মুহাম্মদ ইউনূসের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ভোট দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার  গুলশান-২ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ ভোট প্রদান শেষে তিনি দিনব্যাপী জন্মদিন উৎসব পালনের আহ্বান জানিয়ে বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতি অতীতের দুঃস্বপ্নকে বর্জন করে নতুন স্বপ্নের পথে যাত্রা শুরু করেছে।

ড. ইউনূস বলেন, গণভোট কেবল একটি প্রক্রিয়া নয়, এটি একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের সূচনা।  প্রার্থীর জন্য ভোট গুরুত্বপূর্ণ, তবে গণভোট আরও বেশি গুরুত্বপূর্ণ, এর মাধ্যমেই সারা বাংলাদেশ পাল্টে যাবে, উল্লেখ করে তিনি সবাইকে উৎসবের আমেজে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এটি জাতির মুক্তির দিন, নতুন স্বপ্ন বাস্তবায়নের সূচনা।

তিনি আরও বলেন, এই দিনটি তার জীবনেরও এক মহা আনন্দের দিন। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

শেষ বক্তব্যে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ড. ইউনূস নতুন যাত্রার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ নতুন বাংলাদেশের জন্মদিন:  ড. মুহাম্মদ ইউনূসের

আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬