ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

আইনজীবীর বে-আইনী কান্ডে ঝলছে গেলো গৃহকর্মীর শরীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহকর্মী নিশা আক্তার, ছবি সংগৃহিত

একজন আইনজীবী তার গৃহকর্মীর শরীরে ভাতের ফুটন্ত মাড় ঢেলে দিয়ে শরীর ঝলছে দেয়ার ঘটনা ঘটেছে। ঝলসানো শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটিকে কোন চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। এ অবস্থায় প্রায় এক সপ্তাহ তাকে বাসায় আটকে রাখা হয়।

প্রতিবেশীদের একজন মেয়েটির কান্না সইতে না পেরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। এরপর শুক্রবার রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টরের বাসা থেকে দগ্ধ গৃহকর্মী নিশা আক্তারকে উদ্ধার করে পুলিশ।

এরপরই মুখোশ উন্মোচিত হয় শিক্ষানবিশ আইনজীবী তানজিনা রহমান সুরভির। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস সংবাদমাধ্যমকে জনান, অভিযুক্ত সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, মেজাজ নিয়ন্ত্রণ করতে না পারায় তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, বছরখানেক ধরে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন ১৮ বছর বয়সী নিশা। এরমধ্যে গত ৬ জুন গৃহকর্তার মেয়ে সুরভি তার কাছে কাপড় ধোয়ার ওয়াশিং পাউডার চান। নিশা জানান, বাসায় পাউডার নেই। তখন তাকে দোকানে গিয়ে পাউডার কিনে আনতে বলা হয়। এতে বিলম্ব করায় তার গায়ে গরম মাড় ঢেলে দেন সুরভি।

এদিকে দগ্ধ গৃহকর্মীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার গলা ও কাঁধসহ শরীরের পাঁচ ভাগ পুড়ে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনজীবীর বে-আইনী কান্ডে ঝলছে গেলো গৃহকর্মীর শরীর

আপডেট সময় : ১২:০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১