ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

অভিনেতা এসএম মহসিন আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ৪০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন। রবিবার সকাল সাড়ে ৯টা  নাগাদ  রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

লাভলু বলেন, ‌‘মহসিন ভাই আনুমানিক সকাল ৯টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাসপাতালে।’

চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করে সরকার। দীর্ঘদিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

মহসিন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে কাজ করেছেন।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন মহসিন। ‘পদক্ষেপ’ নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

অনিমেষ আইচের পরিচালনায় ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকের অভিনয় করে টিভি নাটকের দর্শককের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। এছাড়াও ‘মহর আলী’, ‘সাকিন সারিসুরি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘কবর’, ‘সুবচন নির্বাসনে’সহ বেশ কয়েকটি মঞ্চনাটকে কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনেতা এসএম মহসিন আর নেই

আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১