ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ANINDITA : অনিন্দিতা’র কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৩৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার কোন অপেক্ষা নই

আমার কোন অপেক্ষা নেই,

নেই কোন উদ্বেগ;
আমার কোন প্রাপ্তি নেই,
নেই কোন কোলাহল।
তবুও আমি পাহাড়ের মতো,
আকাশের বুকে মুখ তুলে-
দাঁড়িয়ে আছি একাকী।

সূর্য তার চূড়া পেরিয়ে
সকাল সন্ধ্যা বার্তা দেয়।
তার নিজস্ব কোন রাতদিন নেই-
শুধু আছে এক নিমগ্ন মৌনতা।
নিঃসঙ্গ একাকী তার অবগাহন।
অবচেতনের ক্ষনের কাঁটায়,
তবুও তার বুকে সুর শোনা যায়,
ছন্দ বাজে অবিরত।

ঝরনার রেখা ধরে
সেই সুর বহমান,
অনন্তকাল।
মূক পাহাড়ের বুকে
এঁকে যায় কত কথা।
কখনও স্পার হয়ে,
কখনও গিরিখাতের রেখায়।
থমকে যাওয়া হৃদয়ে,
ঝরনা বহে গোপনে।
সুর আর তালের পরম্পরার সাজে।

বহুকাল মেঘহীন হয়ে আছি-
মেঘবরণ হওয়ার আশায়।
একদিন ঠিক ভিজব তার সাথে ;
সুর আর তালের অনিন্দ্য ভঙ্গিমায়

(আখড়ার বাউল-বৈরাগীর একতারার সুর বাতাসে ভর করে আজও তার কানে ভেসে আসে। কান পাতলেই স্পষ্ট শুনতে পান গায়ের মেঠো পথে ঘর ছাড়া চারণ বাউলের উদাস কণ্ঠের সুর। আবহমান বাংলার সোঁদা মাটির গন্ধে মিশে আছে প্রাণের গান, হৃদমন্দিরের গান। লোকসঙ্গীতের ভাণ্ডারে কত যে সমৃদ্ধ গানের বসতি, তা আমরা ক’জনই জানি। প্রাণের গানের সন্ধ্যানে এক ঘরছাড়া উদাসী মন খুঁজে ফিরে ‘হারাতে বসা’ বাংলার আদি সঙ্গীত। আর্কাইভ করে ‘অমূল্য সম্পদ লোকসঙ্গীত’ সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি। ভাবজগতের এই মানুষটি জানালেন, ভেতরের তাগিদ থেকেই তার ছুটে চলা। এটা তার দায়িত্ব মনে করেন। সচেতন সমাজের সবাইকে তার শিকড়েরর সন্ধ্যান করা উচিত। এমন ভাবনা থেকেই লোকসঙ্গীতের সংগ্রাহক ছাড়াও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে গাও-গ্রামের পথে পা বাড়ান লেখক, গায়ক, পরিবেশকর্মী অনিন্দিতা দাস)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ANINDITA : অনিন্দিতা’র কবিতা

আপডেট সময় : ১১:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২