ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

৭ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের নবনিযুক্ত বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ই ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। বৃহস্পতিবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভা ১১ জানুয়ারি শপথ নেয়। এই মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী দায়িত্ব পান হাছান মাহমুদ। আগের মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বাংলাদেশের নতুন বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের এস জয়শঙ্কর। পর দিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর করবেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া তাঁর ভারত সফরটি তিন দিনের হতে পারে। সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এসব নিয়ে এখন কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৭ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান

আপডেট সময় : ০৩:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪