ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষক ঐক্য ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত অভিন্ন ইতিহাসে গড়া অটুট বন্ধন: বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের আন্তরিক শুভেচ্ছা পদ্মায় ডুবলো ৪০ যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা! বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ বিদেশি ঋণ,যার ১০ বিলিয়ন অন্তর্বর্তী সরকার আমলে যুদ্ধ থামাতে ইরানের ৫ শর্ত: আলোচনায় নতুন মোড় জ্বালানি বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয় ছুটির অবসান, কাজে ফিরছে দেশ, জেগে উঠছে অর্থনীতি জ্বালানি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, ফের লোডশেডিংয়ের আশঙ্কা এক লাফে জেট ফুয়েলের দাম  লিটারে বাড়লো প্রায় ৯০ টাকা  

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোন  মুহূর্তে  গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোন  মুহূর্তের  গ্রেপ্তার: ডিএমপি কমিশনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। হামলার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

শুক্রবার রাতে  সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে।  তাদের অবস্থান ও গতিবিধি নজরদারিতে রয়েছে। গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক টিম নিয়ে কাজ করছে এবং যে কোনো মুহূর্তে অভিযান সফল হতে পারে।

এদিকে পরিবারের সিদ্ধান্তে শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে  এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে। ঢাকার বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।

গুলির কিছু অংশ তাঁর মস্তিষ্কে রয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মহল থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোন  মুহূর্তে  গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১০:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫