সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী: ছবি সংগ্রহ
ক্ষমতার উচ্চ আসনে থেকেও এমন মানবিক আচরণ কেবল ব্যক্তিত্বের পরিচয়ই নয়, বরং এটি রাষ্ট্র পরিচালনায় সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ
ঈদের দিনে এক হৃদয়ছোঁয়া মানবিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্টকে হাসিমুখে কাছে টেনে নিয়ে কোলাকুলি করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, দায়িত্বে থাকা ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে দেখে সম্মান জানিয়ে স্যালুট করেন। তবে আনুষ্ঠানিকতার গণ্ডি ভেঙে প্রধানমন্ত্রী তাকে স্নেহভরে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মুহূর্তটি উপস্থিত সবার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়, সৃষ্টি করে এক অন্যরকম আবেগঘন পরিবেশ।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এ জেড এম জাহিদ হোসেন। তিনি তার ক্যাপশনে লিখেছেন, এই দৃশ্য ঈদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, আমরা যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথেই এগোচ্ছে দেশ।
প্রধানমন্ত্রীর এমন সহজ–সরল ও আন্তরিক আচরণ সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা তার মানবিকতা ও মাটির মানুষের প্রতি টানকে স্বাগত জানাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, ক্ষমতার উচ্চ আসনে থেকেও এমন মানবিক আচরণ কেবল ব্যক্তিত্বের পরিচয়ই নয়, বরং এটি রাষ্ট্র পরিচালনায় সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ।


















