ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে : বিনয় কোয়াত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার (ডানে) সঙ্গে গণভবনে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা : ছবি বাসস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে।’ বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, আপনার প্রতি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।’

দুজনের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রতিবেশী হিসেবে সব সময় পাশে থাকবে ভারত। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে।’

নজরুল ইসলাম জানান, দিল্লিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশকে ‘অতিথি দেশ’ ক্যাটাগরিতে সম্মেলনের সব সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান নজরুল ইসলাম।

আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবেশি দুই দেশ একযোগে নানাভাবে কাজ করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনয় কোয়াত্রা বলেন, নয়াদিল্লি এলসির শর্ত আরও সহজ করার বিষয়ে কাজ করছে, যাতে বাংলাদেশিরা সুবিধা গ্রহণ করতে পারে। দুই দেশের উভয়ের মুদ্রায় পারস্পারিক বাণিজ্য করা যেতে পারে।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার নেতৃত্বে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে : বিনয় কোয়াত্রা

আপডেট সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩