ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শহিদুজজামান উজ্জ্বল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২) নামে দুই মাদক কারবারি আটক হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ২৫ মিনিটে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক বুলবুল সানা বুলি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে। অপর আটক শিল্পি খাতুন একই এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলের মাধ্যমে বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা সেটিকে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এবং শালীনতা বজায় রেখে মহিলা র‌্যাব সদস্য সিপাহী মোছাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে আটকরা তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের সামনের বাম পাশের ভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬