ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মাত্র তিন মাসে মসজিদের দানবাক্সে ৫ কোটি ৭৮ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মাত্র তিনমাসে একটি মসজিদের দানবাক্সে মিললো ৫ কোটি ৭৮ লাখ টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

মসজিদের আটটি দানবাক্স খুলে গণনা শেষে পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া যায়। যা কিনা মসজিদটি প্রতিষ্ঠার পর এটিই সর্বোচ্চ টাকা প্রপ্তির রেকর্ড।

তিন মাস ১৩ দিন পর শনিবার সকালে খোলা হয় দানবাক্স। সারাদিন গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে জানানো হয় টাকার পরিমাণ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, মসজিদের ইতিহাসে দানবাক্স থেকে এবার সর্বোচ্চ টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও মিলেছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা।

মসজিদের দানবাক্স খোলা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ জানিয়েছেন, চার মাস আগে গত ৬ মে দানবাক্সে পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। পাওয়া যায় বিভিন্ন বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাত্র তিন মাসে মসজিদের দানবাক্সে ৫ কোটি ৭৮ লাখ টাকা

আপডেট সময় : ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩