ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’

ভুটান সীমান্তে চীনের আগ্রাসন, উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভুটান সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতভুটান সীমান্তে ডোকলাম মালভূমির সীমান্তবর্তী তোরসা নদী উপত্যকায় চীনের বিশাল অবকাঠামো নির্মাণের ছবি সামনে এসেছে। এ নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনী।

ভুটান সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-ভুটান সীমান্তে ডোকলাম মালভূমি ঘেঁষা তোর্সা নদীর উপত্যকায় চীনের বিশাল অবকাঠামো নির্মাণের ছবি নজরে এসেছে। তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনী।

কারণ সীমান্তের নিকটবর্তী এলাকাটি ভূরাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। চীন, ভুটান এবং ভারত এই তিন দেশের সীমান্তবর্তী ওই ডোকলাম মালভূমি। ২০১৭ সালে ওই এলাকায় রাস্তা নির্মাণের চেষ্টা করেছিল চীন। তা নিয়ে তৈরি হয় দুই দেশের মধ্যে সংঘাতের আবহ।

‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদনে বলা হয়েছে, তাদের হাতে যে সাম্প্রতিক ছবি এসেছে, তাতে স্পষ্ট চীন সেনানিবাস গড়ে তুলছে। হাজার খানেক সেনাছাউনি এবং অস্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে ভুটানের তোর্সা নদীর উপত্যকায়। এটি ভারতের উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

‘ইন্ডিয়া টুডে’-র ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ভুটানের সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে তোর্সা নদীর ধারে চীনা সেনা ক্যাম্প নির্মাণের কথা তুলে ধরেন ভারতীয় সেনা কর্মকর্তারা। ডোকলাম বিতর্কের সমাধান চেয়ে সম্প্রতি সরব হয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুটান সীমান্তে চীনের আগ্রাসন, উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনী

আপডেট সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩