ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত হরমুজ সংকটে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে বিয়ের শোভাযাত্রা থেকে লাশের মিছিল, স্ত্রী-সন্তানসহ ৯ স্বজন হারিয়ে স্তব্ধ জনি রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

ভারত ফিরতি ১০ করোনা রোগী পালিয়েছে! ছড়িয়ে পড়ার শঙ্কা ভারতীয় ভ্যারিয়েন্ট 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারত ফেরত ১০জন করোনা শনাক্তর পর তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল রাখা হয়েছিলো। তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছেন। হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। এতে করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা!

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে দেওয়া নাম-ঠিকানা অনুসারে খুঁজে বের করে তাদের স্ব স্ব জেলায় আইসোলেশনে রাখা হবে।

যদিও সোমবার দুপুর পর্যন্ত তার হাতে পালিয়ে যাওয়া করোনা শনাক্তদের তালিকা পৌছেনি। তালিকা হাতে পেয়ে সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও পুলিশকে তিনি বিষয়টি জানাবেন।

যশোর জেনারেল হাসপাতালের সূত্রের খবর, শনি ও রবিবার দু’দিনে ভারতফেরত ১০ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে রাখা হয়েছিলো।

হাসপাতালের রেজিস্টার অনুযায়ী ১০জন হচ্ছেন, যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯), একই গ্রামের একরামের স্ত্রী রোমা (৩০), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০),

বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মনোতোষের স্ত্রী শেফালি রানি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।

করোনা ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র নার্স লাবনী বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, ভারত থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসা ১০ জন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

চিকিৎসকরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী কোনো পরিবারে থাকলে, তার মাধ্যমে প্রথমে তার পরিবার এবং আশপাশের লোকজনও আক্রান্ত হতে পারেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট উদ্বেগ তৈরি করেছে। ফলে উধাও হওয়া রোগীরা যদি ভারতীয় ভেরিয়েন্টের বাহক হন তাহলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত ফিরতি ১০ করোনা রোগী পালিয়েছে! ছড়িয়ে পড়ার শঙ্কা ভারতীয় ভ্যারিয়েন্ট 

আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১