ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়েছে আওয়ামী লীগ: মামুনুল হক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়েছে আওয়ামী লীগ: মামুনুল হক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৭২ এর সংবিধান দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করে প্রকৃত চেতনাকে ছিনতাই করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বস্তুত ভারতের চেতনার মার্কেটিং করেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, ১৯৭১ সালে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। তেমনি ৫ আগস্ট দেশের মানুষ দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করতে নয়। কোনো ভিনদেশিদের স্বার্থে এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, আলেম, ওলামা, ছাত্র-জনতাসহ সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশকে রক্ষায় ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেওয়ার জন্য জাতীয় ঐকমত্যকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে এসে আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক ঐক্য মঞ্চ তৈরি করে সব আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান।

সভায় জেলা খলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়েছে আওয়ামী লীগ: মামুনুল হক

আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫