ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বয়কট সত্ত্বেও ৯৫ শতাংশ ভোট পড়ে গেল কী করে? রাজারহাট-‘রহস্য’ সমাধানের পুলিশকে নির্দেশ কোর্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যারা ভোট দিতে গিয়েছিলেন,

তাদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভোট বয়কট করেছিলেন তারা। অথচ সেই বুথে ভোট পড়ার হার ৯৫ শতাংশ। ভোটারদের একাংশের বয়কটের পরেও ভোটের হার এত বেশি কী করে? মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি অমৃতা সিংহ।

রাজারহাট এলাকার জাঙ্গা হাতিয়াড়া দু’নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম কলেজের একটি বুথের ঘটনা। মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

কিন্তু ওই বুথেই দেখা যায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। বয়কটের পরেও কী ভাবে ৯৫ শতাংশ ভোট পড়ল, সেই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি সিংহ। তিনি জানিয়েছেন, এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করে ঘটনার অনুসন্ধান করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগস্ট রাজ্যের ডিজি এবং আইজিকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

সাধারণত, কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, সেখানে প্রিসাইডিং অফিসারের থেকে খোঁজ নেয় কমিশন। দেখা হয়, কেন এত ভোট পড়ল। প্রিসাইডিং অফিসারের ডায়েরির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পুনর্র্নিবাচন হবে কি না। এই বুথের ক্ষেত্রে তা হয়েছিল কি না, কমিশন সূত্রে জানা যায়নি। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বয়কট সত্ত্বেও ৯৫ শতাংশ ভোট পড়ে গেল কী করে? রাজারহাট-‘রহস্য’ সমাধানের পুলিশকে নির্দেশ কোর্টের

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩