ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বিমান দূর্ঘটনা শোক-সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদিকে ইউনূসের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি (ছবি: সংগৃহীত)

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই
মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস চারদিনের লন্ডন সফরে রয়েছেন।

শোক বার্তায় ড. ইউনূস বলেন, এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।

ড. ইউনূস তার শোক চিঠিতে আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ভারতের জনগণ ও সরকারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং যেকোনও ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।

ড. ইউনূস দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমান দূর্ঘটনা শোক-সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদিকে ইউনূসের চিঠি

আপডেট সময় : ১০:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫