ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাফে জেট ফুয়েলের দাম  লিটারে বাড়লো প্রায় ৯০ টাকা   ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ৩০ ডিবির জালে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী লম্বা ছুটি শেষে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী ,সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য ট্রাম্পের হামলা স্থগিত ঘোষণায় মুহূর্তেই কমল তেলের দাম প্রাচীন ইতিহাসের নীরব অনুসন্ধানী ও লোকসাহিত্য গবেষক হাবিবুল্লা পাঠান ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি

বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারে না, তারা আন্দোলনের নামে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে ২০১৩, ১৪ ও ১৫ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাসের নামে যারা মানুষ হত্যা করেছে, এতোদিন আত্মগোপনে ছিল, এলাকা ছাড়া ছিল, তাদের আবার গ্রামে গঞ্জে এনে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য করা ।

মন্ত্রী আরও বলেন, রাজনীতির নামে আর যেন অগ্নি সন্ত্রাস এবং জীবন্ত মানুষ পোড়াতে না পারে, সরকারী দল হিসেবে সতর্ক অবস্থানে থাকতে আজ আওয়ামী লীগ সারা দেশে শান্তি সমাবেশ করছে।

এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩