ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

বাংলাদেশে করোনায় প্রাণহানি সংখ্যা ১০ হাজার ছাড়ালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতালে বাড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা : ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের সঙ্গে পরিচিত হলো বাংলাদেশ। বলা হলো চীনের উহান প্রদেশ থেকে ভাইরাস দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে । যার প্রার্দুভাব এখানে আছড়ে পড়ে। যাতে আক্রান্ত হচ্ছে মানুষ। ৮ মার্চ বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে চিরকাল।

শুধু তাই ? আক্রান্তর মাত্র দশদিনের মাথায় ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। এরপর আক্রান্ত এবং মৃত্যুর গ্রাফ দিন দিন চড়তে থাকে। প্রাদুর্ভাবের ৪০৪তম দিনে বৃহস্পতিবার আরও ৯৪ জন মারা গিয়েছেন। তাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জন। এর আগে বুধবার সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৭৭০ জন। তাতে শনাক্তের হার ২১ শতাংশ।

একই সময়ে ৪ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। নতুন ৫ হাজার ৯১৫ জনসহ সর্বমোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

মৃত ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন। চট্টগ্রাম ১২, রাজশাহী ৬, খুলনায় ৩, বরিশাল ২, সিলেট ১ ও রংপুর ১ জন রয়েছেন। ৯৪ জনের মধ্যে ৬৪ জন পুরুষ, ৩০ জন নারী। ৯০ জন হাসপাতালে এবং বাড়িতে মারা গিয়েছেন ৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে করোনায় প্রাণহানি সংখ্যা ১০ হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১