ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল

বাংলাদেশের নির্বাচনে ফলাফল যা হোক, দু’দেশের সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ফল যাই হোক, ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক অটুট থাকবে।

রবিবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত জি-২০ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে চেম্বারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর, টেকনোলজিক্যাল রোল, বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ, আগামীর ব্যবসায়িক সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন শ্রিংলা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত। গত ১৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে আমার কাজ করার সুযোগ হয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক এবং মৈত্রীর বন্ধন আছে, যেমন বলা যায় ব্যবসায়িক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে, যোগাযোগ বেড়েছে।

শ্রিংলা বলেন, দুই দেশের মানুষে মধ্যেও সম্পর্কের উন্নতি হয়েছে। আগামী নির্বাচনে ফল যা-ই হোক না কেন, এতে ভারত-বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে, তা অটুট থাকবে।

অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে লেখা ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক সিকিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. দ্বীপমালা রোকা। এর আগে চলতি বছরের এপ্রিলে দার্জিলিংয়ে বইটির ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। কলকাতায় বাংলা ভাষায় হলো। নেপালি ভাষাতেও বইটি প্রকাশ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকাশ আগরওয়াল, রাজীব সিংসহ শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এছাড়া ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তরফে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব প্রেস শ্রী রঞ্জন সেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নির্বাচনে ফলাফল যা হোক, দু’দেশের সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

আপডেট সময় : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩