ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ, ভারী বর্ষণের বার্তা হাওয়া অফিসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা মূলত ওড়িশার ওপরেই প্রভাব ফেলবে বলে জানাল আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব থাকলেও গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টির আরও একটি কারণ রয়েছে।

সকালে চড়া রোদ। অথচ বেলা গড়াতেই রোজ মুখভার আকাশের। তার পরই ঝমঝমিয়ে বৃষ্টি। সারাদিনে বার বার, ধাপে ধাপে বৃষ্টি চলতে থাকে। দিন কয়েক পরেই আশ্বিন মাস পড়বে। অথচ আবহাওয়ায় শরতের চিহ্নমাত্র নেই। দেখা নেই নীল আকাশ কিংবা সাদা মেঘের।

বাংলার আকাশে এখন শুধুই ধূসর কিংবা কালো মেঘ। কারণ কী, তা বুধবার জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন ভারী বৃষ্টির একমাত্র কারণ নিম্নচাপ নয়।

বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা মূলত ওড়িশার উপরেই প্রভাব ফেলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব থাকলেও গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টির আরও একটি কারণ রয়েছে। আবহবিদদের কথায়, ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত।

সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এ দিকে, নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগান বেড়েছে। মূলত এই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের যুগলবন্দিতেই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া বীরভূমেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

ক্যালেন্ডারে শরৎকাল এলেও যে হেতু বর্ষার আবহাওয়া এখনও বিরাজমান, তাই বৃষ্টি বৃহস্পতিবারের পরেও চলতে পারে। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ, ভারী বর্ষণের বার্তা হাওয়া অফিসের

আপডেট সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩