ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব আজ পবিত্র ঈদুল ফিতর, আনন্দ আর মানবিকতার এক অনন্য মিলনমেলা

ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন আদম তমিজী হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

আদম তমিজী হক ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন আদম তমিজী হক
আদম তমিজী হক বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বংশীয়ভাবেই তিনি শিল্পকারখানার মালিক হয়েছে। তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো।

আদম তমিজী হক তার ফেসবুক পোস্টে লিখেন, যুক্তরাজ্যের পৌঁছানোর ১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো। ইনশাআল্লাহ। এমন একটি দেশে যেখানে প্রত্যেকেরই সমান কণ্ঠস্বর (কথা বলার আধিকার) আছে। তারা যতই ছোট বা বড় হোক না কেন আমি নিশ্চিতভাবে অপ্রতিরোধ্য সমর্থন পেতে পারি। বিশেষ করে যেহেতু মুসলিম সম্প্রদায় এখন যুক্তরাজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্যবসায়ী আদম তমিজী হক এক ফেসবুক লাইভ ভিডিও পোস্টে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে গালাগালি করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে দেশে হট অব টপিকে পরিণত হয়েছেন আলোচিত ও সমালোচিত হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী আদম তমিজী হক।

আদম তমিজী হক ছবি: সংগৃহীত

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ী আদম তমিজী হক তার ফেসবুকে একাধিক পোস্ট করেন। একাধিক পোস্টের মধ্যে একটি পোস্টে তিনি ইংরেজিতে এ কথা বলেন।

আরেক ফেসবুক পোস্টে আদম তমিজি লিখেছেন, প্রিয় শুভাকাঙ্খী, অনেকেই আপনারা এতদিন আমাকে (প্রকাশ অযোগ্য ভাষা) ভেবেছেন। প্রয়োজনে আজই আমি আমার ক্ষমতার আংশিক রূপ দেখাতে পারি। আমি বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতেও পারি। সুতরাং আমার সম্পত্তির দিকে হাত বাড়ানোর আগে খুব বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

এরপর আরও একটি স্ট্যাটাস দেন আদম তমিজি হক। নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘প্রিয় নেত্রী (প্রধানমন্ত্রী), আমি ও আমার দ্বিতীয় স্ত্রী দুবাই থেকে ঢাকার পথে। বাকি পারিবারিক সদস্যরা আজকে রাতে রওনা করবে এবং সকালে পৌঁছাবে। এমপি রাসেল এবং তার চাচার ভয়ানক থাবা থেকে আমরা আমাদের রিজিক বাঁচানোর লক্ষ্যে আসতেছি।

উল্লেখ্য, আদম তমিজি হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি প্রকাশ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন আদম তমিজী হক

আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩