ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী মোংলায় নৌঘাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় মর্ত্য ছেড়ে কৈলাসে দেবী সিঁদুরখেলা, উলুধ্বনি আর বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ চাকরি হারিয়ে তিন বিঘায় পেয়ারা চাষ, সাদ্দামের এখন ১২০ বিঘার ফলবাগান মায়ের কোলে ভর করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো রাজিয়ার স্বপ্ন এবার স্বাবলম্বী হওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ফের ৭ দিনের পুলিশ হেফাজতে মামুনুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

নাশকতার দুই মামলায় ফের সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, সাবেক হেফাজত ইসলাম নেতা মাওলানা মামুনুল হক। সোমবার আদালতে তোলা হয়। ঢাকার দুই থানার নাশকতা মামলায় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদে ২০ দিনের হেফাজত চাইলে সাতদিন মঞ্জুর করেন আদালত।

মামুনুল হকের সাতদিনের রিমান্ড শেষে এদিন আদালতে তোলা হয়েছিলো। ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় চারদিন ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় তিনদিনেরসহ সাতদিনের হেফাজতে দেন আদালত।

এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজনের চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হয়। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও তল্লাশির আওতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :