ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

ফের পুরানো চেহারায় রাজধানী ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ৩৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

লকডাউনের মধ্যেই সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচল শুরু

ভয়েস রিপোর্ট, ঢাকা

করোনার ভাইরাসের ঊর্ধমুখি সংক্রমণ ঠেকাতে ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করেছিল সরকার। কিন্তু প্রথম দিনেই ছুটির আমেজ নিয়ে শুরু হওয়া লকডাউন দ্বিতীয় দিনে রাজপথ প্রায় স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসে।

দ্বিতীয় দিনে গণপরিবহন ছাড়া সকল প্রকারের যানবাহন সংখ্যায় কম হলেও চলাচল করতে যায়। লকডাউনের বিরোধীতা করে রবিবার থেকেই রাজপথে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। লকডাউনের প্রথম দিনে সোমবার সারাদেশে বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা।

লকডাউনের দ্বিতীয় দিন বিকালে বাংলাদেশের সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের ঘোষণা আসে সরকারের তরফে। এদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তথা শাষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহণ চলাচলের সরকারি সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, মানুষের কর্মস্থলে আসার দুর্ভোগকে বিবেচনায় নিয়ে সরকার সিটি কর্পোরেমণ এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা শিথীল করেছেন। তবে অর্ধেক আসন খালি রেখে এবং প্রতি ট্রিপের আগে পরে জীবাণূনাষক দিয়ে বাস পরিষ্কার করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এর জন্য নির্ধারিত ৬০ শতাংশ বাড়তি ভাড়া বহাল থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে।

দূরপাল্লার বাস চলাচলের নিষেধাজ্ঞাবহাল রেখেছে সরকার। মঙ্গলবার রাতেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের পুরানো চেহারায় রাজধানী ঢাকা

আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১