ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বুধবার (৫ জুন) প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। ফলে নতুন জোট সরকার গঠনে এই দুই দলের ওপর নির্ভর করছে অন্য বড় দল দুটি।

অন্য বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট সরকার গঠনের তোড়জোড় চলছে। এবারের নির্বাচন পরবর্তী হিসাব-নিকাষে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাদের দুজনের সমর্থন পেলেই সরকারে আসতে পারবে বিজেপির এনডিএ জোট কিংবা কংগ্রেসের ইন্ডিয়া জোট। ইতিমধ্যে দুই নেতাকে জোটে ভিড়াতে চেষ্টা-তদবির শুরু করে দিয়েছে বড় দল দুটি।

সূত্র: বিবিসি, এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪