ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নেপালের রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ থেকে আমাদের শেখার আছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

‘মুজিব চিরন্তন’ আয়োজনে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, দারিদ্রতা কমিয়েছে। বাংলাদেশের উন্নতি দেখে আমি আনন্দিত। বাংলাদেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
নেপাল প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে আন্তর্জাতিক নেতৃত্বের পথে নিয়ে গিয়েছিলেন। নেপালের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুকে সম্মানজনক উপাধিতে ভূষিত করেছিলো।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিন সোমবার সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে আজকের থিম ‘বাংলার মাটি আমার মাটি’।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও সভাপতির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বিদ্যা দেবী ভাণ্ডারি বলেন, ভৌগলিক নিকটতা বাংলাদেশ ও নেপালকে আরও কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। ৮ এপ্রিল ১৯৭২ সালে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা মুক্ত বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী। আমরা আশা করবো, এই ব্যাপারে খুব দ্রুতই চুক্তি হবে। আমরা চাই-সৈয়দপুর বিমানবন্দরের সঙ্গে সরাসরি নেপালের বিরাটনগর বিমানবন্দরের যোগাযোগ চালু হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেপালের রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ থেকে আমাদের শেখার আছে

আপডেট সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১