ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালে নাশকতা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩৮৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল দলকে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

ভয়েস ডিজিটাল ডেস্ক

সম্প্রতি বাংলাদেশের সাধারণ নির্বাচন বানচালে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতিসংঘ। সকল দলকে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সোমবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্টিফেন ডুজারিক।

৭ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বানচালের অংশ হিসাবে দেশজুড়ে নানা নাশকতা ঘটেছে। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেল লাইন কেটে ফেলার কারণে প্রাণহানি নাড়া দিয়েছে সবাইকে।

সাধারণ মানুষের এসব মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও এসব ঘটনার সচিত্র প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসে।

ভোটের পর এসব নাশকতার ঘটনা উল্লেখ না করলেও পর্যবেক্ষক না পাঠিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা লক্ষ করা যায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশের বিবৃতিতে।

এরই পরিপ্রেক্ষিতে, সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতা নিয়ে প্রশ্ন করা হলে একে অগ্রহণযোগ্য বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন বানচালে নাশকতা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

আপডেট সময় : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪