ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস আবারও খুব অস্বাস্থ্যকর

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস আবারও খুব অস্বাস্থ্যকর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের দূষিত শহরের শীর্ষে ওঠে এলো ঢাকা। দূষণ কিছুতেই পিছু ছাড়ছে মেগাসিটি ঢাকার। সোমবার ঢাকা বায়ুমান খুবই অস্বাস্থ্যকর।

এদিন ২৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে দখল করে নেয়।   এই স্কোর জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, এ দিন তা আবার অস্বাস্থ্যকর হয়ে ওঠেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নিরীক্ষা প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৫৮, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ের।

বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে এ সময় প্রথম স্থানে ছিল ভারতের দিল্লি (স্কোর ৪৭৩), দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৬), আর ঢাকার পর চতুর্থ স্থানে কলকাতা (২২৪) ও পঞ্চম স্থানে সারায়েভো (১৮৪)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

২৫৮ স্কোরের মানে হলো, ঢাকার বাতাসে এমন মাত্রায় দূষণ রয়েছে যা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিপজ্জনক। এ অবস্থায় তাদের বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।

পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধূলা এবং শিল্পকারখানার নির্গমনই মূলত এই দূষণের প্রধান কারণ।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শীর্ষে থাকা ঢাকা সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতির পথে ছিল, তবে গত দুই দিনে পরিস্থিতি আবারও খারাপের দিকে গেছে, যা রাজধানীবাসীর স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস আবারও খুব অস্বাস্থ্যকর

আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫