ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষক ঐক্য ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত অভিন্ন ইতিহাসে গড়া অটুট বন্ধন: বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের আন্তরিক শুভেচ্ছা পদ্মায় ডুবলো ৪০ যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা! বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ বিদেশি ঋণ,যার ১০ বিলিয়ন অন্তর্বর্তী সরকার আমলে যুদ্ধ থামাতে ইরানের ৫ শর্ত: আলোচনায় নতুন মোড় জ্বালানি বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয় ছুটির অবসান, কাজে ফিরছে দেশ, জেগে উঠছে অর্থনীতি জ্বালানি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, ফের লোডশেডিংয়ের আশঙ্কা এক লাফে জেট ফুয়েলের দাম  লিটারে বাড়লো প্রায় ৯০ টাকা  

দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি, জননিরাপত্তা নিশ্চিত করাই প্রধান অঙ্গীকার: তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে দুর্নীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে দুর্নীতি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো মূল্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

রোববার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান বলেন, দুর্নীতি মোকাবিলা জননিরাপত্তা, এই দুটি হচ্ছে বিএনপির কমিটমেন্ট। অতীতেও বিএনপি প্রমাণ করেছে, দুর্নীতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে। আগামী দিনে সরকার গঠন করতে পারলে আমরা দুর্নীতির টুঁটি চেপে ধরব, কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশ দুর্নীতির কারণে পিছিয়ে পড়েছিল। কিন্তু ২০০১ সালে জনগণের রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ধীরে ধীরে দেশকে সেই করাল গ্রাস থেকে মুক্ত করেছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে দলের ভেতরের কেউ অনৈতিক কাজে জড়িত হলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমরা যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব, সেগুলো বাস্তবায়নে কেউ যদি দুর্নীতি বা আইনশৃঙ্খলা ভঙ্গ করে বাধা সৃষ্টি করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অর্থবহ পরিবর্তন আনতে হলে সবাইকে একসাথে থাকতে হবে।

জনসভায় চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।

বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গত ১৫ বছরেও বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা গেলে শুধু এই অঞ্চল নয়, সারা দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসাবাণিজ্য চাঙ্গা হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি, জননিরাপত্তা নিশ্চিত করাই প্রধান অঙ্গীকার: তারেক রহমান

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬