ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

তেল উৎপাদন ৫ শতাংশ কমানোর ঘোষণা রাশিয়ার, বিশ্ববাজারে উচ্চমুখী তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার ঘোষণার পরই অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম আড়াই শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশিমক ৬ ডলারে পৌঁছায়

অনলাইন ডেস্ক

আসছে মার্চ মাস থেকে রাশিয়া তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। তিনি জানান, রাশিয়া জ্বালানি তেলের উৎপাদন প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। তাদের মোট উৎপাদনের ৫ শতাংশের মতো কমাবে।

রয়টার্স জানায়, রাশিয়ার জ্বালানি তেল এবং তেলজাত পণ্যের দাম পশ্চিমা বিশ্ব বেঁধে দেওয়ার পর রাশিয়া এ পদক্ষেপ নিল। বিশ্বের দ্বিতীয় বড় রপ্তানিকারক দেশ রাশিয়ার এ ঘোষণার পরই অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম আড়াই শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশিমক ৬ ডলারে পৌঁছায়।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত আমরা আমাদের উৎপাদিত তেলের পুরোটাই বিক্রি করছি। কিন্তু আগেই যেমনটা আমরা বলেছি, যাঁরা মূল্য বেঁধে দেওয়ার মূলনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে চলছেন, তাঁদের কাছে আমরা তেল বিক্রি করব না। এ ক্ষেত্রে রাশিয়া নিজস্ব সিদ্ধান্তে মার্চ মাস থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমাবে।

শুক্রবার ক্রেমলিন জানায়, রাশিয়া তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস গোষ্ঠীর কয়েকজন সদস্যের সঙ্গে তেলের উৎপাদন কমানোর বিষয়ে আলোচনা করেছে।

তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় কমাতে পশ্চিমা দেশগুলো মূল্য বেঁধে দিয়েছিল। রাশিয়া চেষ্টা করছে কীভাবে এসব বিধিনিষেধকে পাশ কাটিয়ে তেল রপ্তানি চালিয়ে যাওয়া যায়। তবে তেলের উৎপাদন কমানোর এ ঘোষণা ধারণা দিচ্ছে যে রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়ার বিষয়টি কিছুটা হলেও কাজ করছে।
রাশিয়া ইউক্রেনে হামলার পর পশ্চিমা বিভিন্ন দেশ যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার অংশ হিসেবে রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়া হয়। এ দাম ঠিক করা হয়েছে ব্যারেল প্রতি ৬০ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেল উৎপাদন ৫ শতাংশ কমানোর ঘোষণা রাশিয়ার, বিশ্ববাজারে উচ্চমুখী তেলের দাম

আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩