ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ

তালেবান হত্যা করলো সাংবাদিক পরিবারের সদস্যকে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকী ছবি সংগৃহীত

আফগানিস্তানে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিককে খুঁজতে গিয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করেছে তালেবান। সাংবাদিককে খুঁজে পায়নি তারা। এমন অভিযোগ করে খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, বাড়িতে বাড়িতে ঢুকে সাংবাদিকদের শনাক্ত করছে তালেবান এবং এখন পর্যন্ত একাধিক সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত নিখোঁজ আছেন বলে অভিযোগ উঠেছে।

ডয়চে ভেলের তিনজন সাংবাদিককে বেশ কয়েকদিন ধরে খুঁজছে এবং তাদের সন্ধানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে তালেবান। সম্প্রতি একটি বাড়িতে ঢুকে সাংবাদিককে খুঁজে পায়নি তালেবান। এরপরই তার পরিবারের এক

সদস্যকে হত্যা করে এবং আরও একজন গুরুতর আহত হন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ডয়চে ভেলের ওই সাংবাদিক এখন জার্মানিতে অবস্থান করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে জার্মান সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ডয়চে ভেলের পরিচালক পিটার লিমবুর্গ বলেছেন, আফগানিস্তানে আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে এবং এ থেকেই বোঝা যায় সেখানে

ডিডব্লিউর কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। তালেবানরা সাংবাদিকদের সঙ্গে কী করছে তা এটা থেকেই স্পষ্ট। আমাদের হাতে সময় নেই এবং এখনই ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তালেবান হত্যা করলো সাংবাদিক পরিবারের সদস্যকে

আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১