ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড! : প্রাণিসম্পদ উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যে মৃত্যু হবার কথা নয়, তামাক ব্যবহারের কারণে সে ধরণের মৃত্যু ঘটছে, আর এ ধরণের মৃত্যু মূলত হত্যাকাণ্ড। আমরা জেনেশুনে এ হত্যাগুলো করতে দিচ্ছি। তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয় বরং তা হত্যাকাণ্ড!

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সম্পৃক্ততা-শীর্ষক সেমিনারে একথা বলেন ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন সুস্থ্য জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখে। তামাকের ক্ষতি সম্পর্কে আমরা জানলেও কেউই মেনে চলি না। তাই তামাক সেবন বন্ধে উৎপাদন থেকে শুরু বিক্রি পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তামাকের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে। আর পরিবেশের অংশ হিসেবে তামাক মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক) শেখ মোমেনা মনি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। আরও বক্তৃতা করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, অ্যান্টি টোব্যাকো অ্যাডভোকেসি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। সেমিনারে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মরত অর্ধ-শতাধিক ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড! : প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ১০:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫