ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক 

কিছুতেই ঢাকার বায়ুদূষণ রোধ করা যাচ্ছে না। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। ঢাকার বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের নির্দেশনা দুই সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে নির্দেশনা দিল হাইকোর্ট।

পরিবেশ অধিদপ্তর, ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরশেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

গত ৩১ জানুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশ অনুযায়ী রবিবার পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন দাখিল করা হয়।

আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিতে পরিবেশ অধিদপ্তরের আইনজীবী আমাতুল করিম বলেন, আদালতের আদেশের পরেই উচ্চ পর্যায়ে মিটিং হয়েছে এবং বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে এই মূর্হতে পরিবেশ সূচক (ইনডেক্সে) অনুসারে ঢাকার অবস্থান ২৪ নম্বরে।

তখন আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এই সূচক তো ঠিক নাই। সকালে এক রকম থাকে বিকেলে আরেক রকম হয়। এটা তো সময় সময় পরিবর্তন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ

আপডেট সময় : ০৯:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩