ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

জঙ্গি-অর্থ জোগানের অভিযোগ খতিয়ে দেখতে শ্রীনগর-দিল্লিতে তল্লাশি এনআইএর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ৬১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলির অর্থের জোগান বন্ধ করতে বৃহস্পতিবার সকালে ফের শুরু হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র অভিযান। শ্রীনগরের পাশাপাশি এ বার দিল্লিতেও তল্লাশি শুরুর করেছে।
এ দিন দিল্লি এবং শ্রীনগরের মোট ন’টি জায়গায় এই তল্লাশি হয়েছে বলে এনআইএ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংস্থার তরফে জানানো হয়েছে, তল্লাশির তালিকায় দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জাফর উল ইসলামের ঠিকানার পাশাপাশি দিল্লির ২টি-সহ মোট ৬টি স্বেচ্ছাসেবী সংস্থার দফতরও রয়েছে।
দিল্লির দুটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করে কাশ্মীরের সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ রয়েছে বলে এনআইএ-র একটি সূত্রে দাবি। একটি চ্যারিটি গোষ্ঠীর প্রধান জাফর। জম্মু ও কাশ্মীরের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার দফতরেও এ দিন হানা দেয় এনআইএ-র দল। তল্লাশিতে বেশ কিছু ‘অপরাধমূলক নথি’ এবং বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযানে সংশ্লিষ্ট রাজ্য পুলিশেরও সাহায্য নেওয়া হয়।
কাশ্মীরের মানবাধিকার আন্দোলনের নেতা পারভেজ খুররমের বাড়ি, তাঁর সংস্থা ‘জম্মু-কাশ্মীর কোয়ালিশন ফর সিভিল সোসাইটি’-র দফতরে এনআইএ আধিকারিকরা বুধবার তল্লাশি চালিয়েছিলেন। খুররমের দুই সহযোগী এবং তাঁর বন্ধু স্বাতী শেষাদ্রির বেঙ্গালুরুর বাড়িতেও তল্লাশি হয়।
কাশ্মীরে নিখোঁজদের পরিবারের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ পেরেন্টস অফ ডিসঅ্যাপিয়ার্ড পার্সনস’-এর প্রধান পরভিনা অহঙ্গেরের বাড়িতেও তল্লাশি করা হয়েছে। এনআইএ জানিয়েছে, এ বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) এবং ইউএপিএ-র বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জঙ্গি-অর্থ জোগানের অভিযোগ খতিয়ে দেখতে শ্রীনগর-দিল্লিতে তল্লাশি এনআইএর

আপডেট সময় : ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০